৭ নভেম্বর শুরু নারী ফুটবল লিগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪২৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

৩ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের আসর জেএফএ কাপ। টুর্নামেন্টে ভালো করা ফুটবলাররা সুযোগ পাবেন বাফুফের ক্যাম্পে। জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ইউনিসেফের সহযোগিতায় আরও একটি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করা হবে আগামী বছরের শুরুর দিকে বলেও জানান তিনি। আর নারীদের পেশাদার ফুটবল লিগ শুরুর তারিখ ৭ নভেম্বরই চূড়ান্ত করা হয়েছে।

গত কয়েক বছরে দেশের ফুটবলে সুখের মুহূর্ত এনে দিয়েছে সানজিদা, আঁখি, মনিকারা। বৈশ্বিক মঞ্চে উড়িয়েছে লাল সবুজের পতাকা। কিন্তু করোনায় একে একে বন্ধ হয়েছে নারীদের বিভিন্ন টুর্নামেন্ট। অবস্থার উন্নতি হওয়ায় আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে টুর্নামেন্টগুলো। আগামী বছর রয়েছে এএফসির বেশ কিছু টুর্নামেন্ট। তাই এরই মধ্যে নারীদের ক্যাম্প চালু করেছে ফুটবল ফেডারেশন।

আশার কথা হলো ঘরোয়া ফুটবলের শুরুটা হচ্ছে নারীদের টুর্নামেন্ট দিয়ে। ৭ নভেম্বর মাঠে গড়াবে করোনায় বন্ধ হয়ে যাওয়া পেশাদার নারী ফুটবল লিগ। তবে তার আগেই বয়সভিত্তিক টুর্নামেন্ট জেএফএ কাপ আয়োজনের পরিকল্পনা নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের।

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, এপ্রিলে যে বয়সভিত্তিক যে লিগগুলো করে থাকি সেগুলো করোনার কারণে করতে পারিনি। জেএএফও করতে পারিনি। আগামী ৭ নভেম্বর থেকে সাতটি বিভাগে মেয়েদের লিগ শুরু হবে।

আরো একটি টুর্নামেন্ট হবে আসছে বছরের শুরুর দিকে। ইউনিসেফ নারী লিগে নিজেদের প্রমাণের সুযোগ পাবে বয়সভিত্তিক স্তরের ফুটবলাররা।

সুখবর হলো এই দুই টুর্নামেন্টে নজরকাড়া ফুটবলাররা সুযোগ পাবেন বাফুফের ক্যাম্পে। পাশাপাশি চলমান ক্যাম্পে নারীদের ফিটনেস উন্নয়নে আলাদা নজর রাখছেন বলেও জানান কিরণ। তিনি জানান, জেএএফর মাধ্যমে ট্যালেন্ট হান্ট করা হয়। সে ধারাবাহিকতা থাকবে। কোচরা সেখান থেকে ভালো ফুটবলারদের বাছাই করে থাকে। পরবর্তীতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এবারও তা অব্যাহত থাকবে।’

পাশাপাশি নারীদের ফুটবল আরো জনপ্রিয় করতে বেশকিছু উদ্যোগ রয়েছে ফেডারেশনের।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর