রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানসিটির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৬৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

প্রথমে পিছিয়ে পড়লেও চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

পোর্তোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা হল পেপ গার্দিওলার শিষ্যদের।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার ‘সি’গ্রুপে লুইস দিয়াসের গোলে পিছিয়ে পড়ে সিটি। তবে পেনাল্টি থেকে সার্জিও আগুয়েরো সমতায় ফেরান। পরে ইলকাই গুনদোগান ও ফেরান তোরেস দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের ১৪তম মিনিটে আচমকা এগিয়ে যায় পোর্তো। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দারুণ গোল করেন কলোম্বিয়ার এই ফরোয়ার্ড। তবে চার মিনিট পরেই পোর্তোর ডিফেন্ডার পেপে ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সেখান থেকে সফল স্পট কিকে সমতা টানেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। বিরতির পর দ্বিতীয় সুযোগ কাজে লাগান গুনদোগান। ৬৫তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন এই জার্মান মিডফিল্ডার। ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন বদলি নামা তোরেস। ফিল ফোডেনের পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে দারুণ ফিনিশিংয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর