পেরুর রাজধানী লিমার মার্কেটে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৬২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

পেরুর রাজধানী লিমায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি সুপার মার্কেট। বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে সুপার মার্কেটে ওই আগুন লাগার ঘটনা ঘটে।

এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের আকাশ। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালালেও, মার্কেটের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত জানা না গেলেও, তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

এদিকে নাইজেরিয়ার রাজধানী লাগোসে চলমান পুলিশবিরোধী সহিংস আন্দোলনে বিক্ষোভের একপর্যায়ে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় টেলিভিশনটির সম্প্রচার। আন্দোলন দমাতে লাগোসসহ নাইজেরিয়ার কয়েকটি শহরে কারফিউ বলবৎ রয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর