৪ শিশুকে যৌন নিপীড়ন : মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৭৭৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আবদুর রশিদ (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মামলা দায়েরের পর জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকায় নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

শিশুদেরকে যৌন নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী এক শিশুর অভিভাবক থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন- রোববার চার শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। ছুটির পর তাদের একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আবদুর রশিদ। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তিনি পালিয়ে যান।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক বাদী হয়ে রোববার রাতে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শিক্ষক আবদুর রশিদকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আবদুর রশিদ চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছেন। চার শিশুর অভিভাবকদের পক্ষে একজন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।‘

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর