শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাগুরায় বিনামূল্যে ওষুধ বিতরণ

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৩৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রবিবার দুপুরে অসহায়, দুস্থ শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে মাগুরা জেলা যুবলীগ।

এ উপলক্ষে শহরের কলেজ রোডে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমদ, পৌর কাউন্সিলর ও যুগ্ম আহবায়ক সাকিব হাসান তুহিন, বাকি বিল্লাহ সান্টু প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ান আহমেদের কাছে শিশুদের জন্য ওষুধ হস্তান্তর করে বিনা মূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ, সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর