দুর্গা পূজার ছুটি তিন দিনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৭৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শারদীয় দুর্গা পূজার ছুটি তিন দিন করার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন, পদযাত্রা ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সম্মিলিত সনাতনী সমাজ এর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। সকালে শহরের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া থেকে পদযাত্রা শুরু হয়ে চৌমুহনাতে এসে মানববন্ধন অনুষ্টিত হয়। পরে এই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মাস্টার পাড়া পূজা সংসদের সম্পাদক ফনি ভূষন রায় চৌধুরী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাশ সুমন, সাংস্কৃতিক কর্মী নিতেষ সুত্রধর, বক্তব্য রাখেন টিএসএস এর সম্পাদক সৌরভ আদিত্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশীদ্রোন ইউনিয়নের সম্পাদক রাজিব শর্মা, সাংস্কৃতিক কর্মী কৌশিক ভট্টাচার্য, বৈদিক সেবা সংস্থার অপিক দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সুমন দাশ, পরম যুব সংঘের সাধারণ সম্পাদক দ্বিগবিজয় রায় আকাশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর