রোনালদোকে ছাড়াই মাঠে নামছে য়্যুভেন্তাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮০২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইতালিয়ান সিরি’আয় মাঠে নামবে য়্যুভেন্তাস। তাদের প্রতিপক্ষ ক্রোতন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে।

লা লিগায় মেসির খেলা নিয়ে দোলাচল থাকলেও, এটা নিশ্চিত সিরিআ’য় মাঠে নামা হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। কোভিড পজিটিভ হওয়ার পর নিয়ম ভেঙ্গে লিসবন থেকে সিআরসেভেন তুরিনে ফিরেছেন ঠিকই। তবে তাকে থাকতে হচ্ছে ঘরবন্দী হয়েই। যেটা নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলেছে আন্দ্রে পিরলোকে।

বিয়াঙ্কোনেরিদের জন্য মরার ওপর খাড়ার ঘা পাওলো দিবালার চোট। তাই একাদশ সাজাতে একটা ঝামেলায় পড়তেই হচ্ছে ম্যানেজমেন্টকে। আক্রমণে মোরাতা চিয়েসাতেই আস্থা কোচের। সঙ্গে আর্থার বোনুচ্চি আর কিয়েল্লিনিদের পালন করতে হবে গুরুদায়িত্ব।

মাঠের লড়াইয়ে কোন প্রতিপক্ষই ছোট নয়। তারপরও ক্রোতনকে নিয়ে কিছুটা নির্ভার থাকতেই পারে যুভরা। ইতালির টপ টায়ারে অনিয়মিত দলটির বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ হয়নি ওল্ড লেডিদের। তারপরও যে দু’একবার মুখোমুখি হয়েছে তারা তাতে শতভাগ জয়ের রেকর্ড য়্যুভেন্তাসের।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর