রাহুল-গেইলদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন শেবাগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭৬১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শেষ বলে নিকোলাস পুরান যদি কিংস ইলেভেন পাঞ্জাবকে জেতাতে না পারতেন, তাহলে দায় কে নিত? প্রশ্ন তুললেন পাঞ্জাবের সাবেক অধিনায়ক ও মেন্টর বীরেন্দ্র শেবাগ।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারজায় ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে দুই উইকেটে ১৬১ ছিল পাঞ্জাবের স্কোর। তখন ১৮ বলে দরকার ছিল ১১ রান। কিন্তু পরের ১৭ বলে আসে মাত্র ১০ রান। শেষ ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে যান ক্রিস গেইল। তখন দুইদলেরই রান সমান ছিল। শেষ বলে নিকোলাস পুরান ছয় মেরে জেতান পাঞ্জাবকে।

এরপর শেবাগ বলেন, ‌যদি এক বা দুই ওভার আগে লোকেশ রাহুল ম্যাচ শেষ করে ফেলত, তবে বেশি উপভোগ করতাম। কারণ ও দুর্দান্ত ফর্মে রয়েছে। আর ক্রিজে তখন রাহুল ছাড়াও গেইলের মতো আরও এক দুর্দান্ত ব্যাটসম্যান ছিল। ৩ ওভারে দরকার ছিল ১১ রান। তাই দুইওভার আগেই তো ম্যাচ শেষ করা যেত। তাহলে নেট রানরেটও বাড়ত।

শেবাগ আরও বলেন, যদি ম্যাচ ও প্রতিযোগিতা জেতার কথা সত্যিই ভাবতে হয়, তবে নেট রানরেটের দিকে তাকাতেই হবে। না হলে এমন এক সময় আসবে যখন পয়েন্ট সমান থাকলেও নেট রানরেট কম থাকার কারণে ছিটকে যেতে হতে পারে।
রাহুলের ব্যাটিং স্ট্রাটেজি নিয়েও প্রশ্ন তুলেছেন শেবাগ। তিনি বলেন, শেষ ওভারে একটা বাজে মুভ, একটা বাজে সিদ্ধান্ত, একটা ভাল ডেলিভারি, একটা রান আউট- এগুলো ঘটতেই পারে। আর ম্যাচ বের হয়ে যেতেই পারে হাত থেকে। তাই আরও আগে ম্যাচ শেষ করা শিখতে হবে রাহুলকে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর