রোনালদোকে ছাড়াই পর্তুগালের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩১১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

উয়েফা নেশন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই জয় পেয়েছে পর্তুগাল। সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা।

দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি পর্তুগালকে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। দিয়াগো জতার অ্যাসিস্টে গোল করেন বার্নার্দো সিলভা। ফাস্টহাফের শেষদিকে লিড ডাবল করেন জতা। ম্যাচে ফেরার চেষ্টায় ব্যর্থ হয় সুইডেন। উল্টো আরো এক গোল হজম করে সফরকারীরা। ম্যাচের ৭২ মিনিটে জোড়া গোল পূরণ করেন জতা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর