বরখাস্ত হলেন সেই মার্কিন কমান্ডার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৫৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মার্কিন মেরিন কোরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনারকে বরখাস্ত করা হয়েছে।

গত ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে সামরিক প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনা ঘটে যাতে ৮ মেরিন সেনা এবং একজন নৌবাহিনীর নাবিক নিহত হন। ওই ঘটনার জন্য লেফটেনেন্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করা হয়। প্রশিক্ষণ শেষে উপকূলে ফেরার সময় আমেরিকার একটি উভচর যুদ্ধযান স্যানক্লেমেন্ট দ্বীপে ডুবে যায়। এতে মোট নয় সেনা নিহত হয়।
লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে. রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে মার্কিন মেরিন কোরের কমান্ডিং অফিসার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্স্টেন এস হেকেল এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত রেগনারকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কমান্ড দেওয়ার ব্যাপারে তার অক্ষমতা এবং আস্থার অভাবের ঘাটতির জন্য তাকে বরখাস্ত করা হল। তার অদক্ষতার কারণেই গত জুলাই মাসে প্রশিক্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে।

মার্কিন মেরিন কোর অন্য এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত তদন্ত রিপোর্ট এবং সংগৃহীত তথ্য থেকে পরিষ্কার হয়েছে যে, কর্নেল রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে জেনারেল হেকেল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর