চলছে রোমান সানাদের নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬৮৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলছে বাংলাদেশ আর্চারি দলের ক্যাম্পিং। করোনার কারণে দীর্ঘদিন পর আবারো ক্যাম্প শুরু হওয়ায় খুশি কোচ মার্টিন ফ্রেডরিখ।

লম্বা সময় পর রোমান সানা, ইতিদের হাতে আবারো তীর ধনুক। যেন এক চিরচেনা এক দৃশ্য। অলিম্পিক ও এর আগে শেষ বাছাইপর্ব সামনে রেখে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে দিনরাত এক করে চলছে প্রশিক্ষণ।

গেল বছরের ডিসেম্বরে সাউথ এশিয়ান গেমস ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের পর আর কোন খেলা মাঠে গড়ায়নি। করোনায় বন্ধ ছিল সব ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। দুই মাস ধরে চলা প্রশিক্ষণে দুটি ইভেন্টে রিক্যাপ নারী-পুরুষ মিলিয়ে ২২ জন অংশ নিয়েছেন। তিনজন ট্রেনার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই ধাপে অনুশীলন করান।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর