পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৯৫০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) রাতে এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সলিমগঞ্জ ইউপির বাড়াইল গ্রামের শ্বশুর কালা মিয়া (৫৫) ও তার সহযোগী আবু সাঈদ (৫২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, ‘মাত্র তিনমাস আগে কালা মিয়ার ছেলে সুজন মিয়ার সাথে ওই নারীর বিয়ে হয়। উপজেলার সলিমগঞ্জ ইউপির বাড়াইল গ্রামে রোববার (১১ অক্টোবর) রাতে শ্বশুর কালা মিয়া তার পুত্রবধূকে (২৫) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে এ ঘটনা জানাজানি হয়ে পড়লে পুলিশ ভুক্তভোগীর শ্বশুর ও সহযোগী আবু সাঈদকে সোমবার রাতে গ্রেফতার করে। পরে ডাক্তারি পরীক্ষার জন্য পুত্রবধূকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’ এদিকে,শ্বশুর ও তার সহযোগীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর