বিশ্বে বাণিজ্য কমবে ৯ শতাংশের বেশি: ডব্লিউটিও

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭৪১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবে ২০২০ সালে সারা বিশ্বে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কমবে ৯ শতাংশের বেশি।

বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও বলছে, করোনা মহামারির কারণে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিয়েছে। বিশ্ব বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতি কাটিয়ে ২০২১ সালেই ৭ শতাংশ বাড়বে বিশ্বে মোট বাণিজ্যের পরিমাণ। ক্ষতিগ্রস্ত দেশগুলো যদি একসঙ্গে কাজ করে, চলতি বছর ১৩ থেকে ৩২ শতাংশ পর্যন্ত বাণিজ্য কমলেও ২০২১ সালে ২১ থেকে ২৪ শতাংশ বাড়বে। আসছে বছরই ঘুড়ে দাঁড়াতে শুরু করলেও মহামারির আগের অবস্থায় বিশ্ব বাণিজ্য খুব সহজে ফিরবে না বলেও জানায় ডব্লিউটিও।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর