আবারো হোঁচট খেল চেন্নাই সুপার কিংস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭৭৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আবারো হোঁচট খেল চেন্নাই সুপার কিংস। এবার প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। মামুলি রান তাড়া করতে নেমে ১০ রানে হেরে গেছে ধোনির দল। চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৬৮ রানের। চলতি আসরে রান তোলার হিসাবে ১৬৮ রান খুব বেশি বড় টার্গেট নয়। তবুও এই রান করতে গিয়েই হাঁপিয়ে ওঠার দশা চেন্নাইয়ের। তাদের ইনিংস গুটিয়ে যায় ১৫৭ রানে। ফলে ১০ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের হয়ে শেন ওয়াটসন ছাড়া বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অন্যরা। এক প্রান্তে একা লড়াই করে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া আম্বাতি রাইডু ২৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা করেন ৮ বলে ২১ রান। ফাফ ডু প্লেসির ব্যাট থেকে আসে ১৭ রান। আর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ১১ রান। শেষ পর্যন্ত ১৫৭ রানে থেমে যেতে হয় চেন্নাই সুপার কিংসকে। কলকাতার হয়ে একমাত্র প্যাট কামিন্স কোনো উইকেট পাননি। এ ছাড়া সব বোলারই একটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাতির ৫১ বলে ৮১ রানের ওপর ভর করে ১৬৭ রানের মাঝারি পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর