পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন যারা

অন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭১২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

এ বছর পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবং আন্দ্রেয়া এম. গেজ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল গোরান হ্যানসন মঙ্গলবার (০৬ অক্টোবর) সুইডেনে স্থানীয় সময় সকাল ১১.৪৫ টার পরে পদার্থে এ তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেন।

ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখার জন্য এ বছরের নোবেল জিতে নেন এ তিন বিজ্ঞানী। সোমবার( ৫ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয় তিন বিজ্ঞানীকে। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর