করোনায় মৃত ২০ পরিবারের পাশে ৪ স্বেচ্ছাসেবী সংগঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৯৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নারায়ণগঞ্জে করোনায় মারা গেছেন, এমন বিশ জনের পরিবারের সদস্যদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে চারটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রোববার (০৪ অক্টোবর) বিকেলে শহরের বালুরমাঠ এলাকায় নিউইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিসিলা ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের আর্থিক সহযোগিতায় এই সহায়তা দেয় টাইম টু গীভ, টীম খোরশেদ থার্টিন, টীম আর টুয়েলভ এবং হেল্প দ্যা ওয়ানস ইন নীড।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের মধ্যে ১১টি সেলাই মেশিন, দুটি হুইল চেয়ার এবং পাঁচজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে। একই সঙ্গে নবম শ্রেণির দুই শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সংগঠনগুলো।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর