আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে ফলের বাজারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দাম বেশি দিয়ে কিনে নিতে হচ্ছে ফলে খুচরা বাজারেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। দেশের সবচেয়ে বড় ফলের বাজার বুড়িগঙ্গা তীরের বাদামতলি। প্রতিদিন মধ্যরাত থেকে দিনভর ফলের বিকিকিনি হয় এখানে। হাঁকডাকে সরগরম পুরো এলাকাটি মুখর থাকলেও তীব্র যানজটে ভোগান্তি নিত্যদিনের সঙ্গী।
করোনা কারণে প্রায় তিনমাস বন্ধ থাকার পর প্রাণ ফিরেছে বাদামতলিতে। তবে আগের চেয়ে বিক্রি কম। তারওপর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে দামে। এখান থেকে পাইকারি দামে ফল কিনে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। করোনার সময় ব্যবসা মন্দা থাকলেও এখন বিক্রি কিছুটা বেড়েছে।
মালটা ২২০০-২২৫০, আপেল ২৪-২৮০০, আম কেজি-৩০০, বেদানা কেজি-১৬০-২২০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিদিন অন্তত শ খানেক ট্রাকে ফল আসে বাদামতলিতে।