কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে ওমরাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৮১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আলহামদুলিল্লাহ! ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ (৪ অক্টোবর) পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে। যথাযথ সতর্কতা অবলম্বনের মাধ্যমে এ ওমরাহ পালন করেন মুসল্লিরা। হারামাইন ডটইনফোর তথ্য মতে, ভোর ৪টা থেকে শুরু হয় পবিত্র ওমরাহ পালন। গতকাল থেকেই ওমরাহ পালনকারীদের প্রথম ব্যাচ গ্রহণে প্রস্তুত ছিলেন মসজিদে হারাম কর্তৃপক্ষ।

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন স্থগিত করা হয়। করোনা পরবর্তী কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে আজ থেকে ওমরাহ পালন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম ব্যাচ নিয়মতান্ত্রিকভাবে ওমরাহ সম্পন্ন করেছেন।

প্রথম ব্যাচে ৫০০ লোক ওমরাহ সম্পন্ন করেছেন। দ্বিতীয় ব্যাচ শুরুর আগেই কাবা শরিফের তাওয়াফের স্থান ও সাফা-মারওয়ার সাঈ’র স্থান জীবাণুমুক্তকরণ কাজও সম্পন্ন করা হয়। এভাবেই ধাপে ধাপে দিনব্যাপী চলবে এ ওমরাহ কার্যক্রম। ৪ ধাপে পর্যায়ক্রমে ওমরাহ পালনকারীদের সংখ্যা ও বহিঃবিশ্বের লোকদের জন্যও অনুমতি মিলবে বলে আগেই ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর