ফ্রেঞ্চ ওপেনে প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তৃতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন ইতালির স্তেফানো ত্রাভাগলিয়া। এদিকে আরেক ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কা।
নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেনে শিরোপার আরও একধাপ কাছে পৌঁছে গেলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। রেকর্ড গড়ার এ মিশনে তিনি মুখোমুখি হয়েছিলেন ইতালির স্তেফানো ত্রাভাগলিয়া। পুরো ম্যাচেই আধিপত্য বজায় রেখে খেলেন এই স্প্যানিশ তারকা। তার কাছে একেবারেই পাত্তা পায়নি ত্রাভাগলিয়া। প্রথম সেট ৬-১ গেমে জিতে যান রাফা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ইতালির এই তারকা, কিন্তু রাফার কাছে এই সেটও ৬-৪ গেমে হেরে যান।
শেষ সেটে ৬-০ গেমে জয় নিয়ে আসরের চতুর্থ রাউন্ডে ওঠেন রাফায়েল নাদাল। এ ছাড়া প্রত্যাশিত জয় পান অ্যালেকজান্দ্রার জভেরভ ও ডমিনিক থিম। অন্যদিকে, অঘটনের শিকার হয়েছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা।