‘অনিয়মের চিত্র তুলে ধরে ন্যায়ের পথ তৈরি করে দেন সাংবাদিকরা’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫১২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নবনিযুক্ত অ্যার্টনি জেনারেল এস এম মুনীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পন। এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা। সাংবাদিকরা অন্যায়, অত্যাচার, দুর্নীতিসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরে সমাজে ন্যায়ের পথ তৈরি করে দেন। তিনি সংবাদকর্মীদের আরো বেশি বেশি বস্তুনিষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদন করার প্রতি গুরুত্ব অরোপ করেন। এতে সরকার প্রকৃত ঘটনা জানতে পারবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের অফিস পরিদর্শন কালে নব-নিযুক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরে এ কথা বলেন। শনিবার বেলা ১১ টায় জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দ্বিতীয় তলায় রিপোর্টার্স ফোরামের অফিসে আসেন এবং সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে তিনি অফিস ঘুরে দেখেন এবং উপস্থিতদের খোঁজখবর নেন।

এ সময় রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, সহসভাপতি প্রসূন মন্ডল, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম,ডিবিসি’র সুব্রত সাহা বাপী, বাংলানিউজের একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, চ্যানেল-২৪ এর রাজীব আহম্মেদ রাজু, দেশটিভি’র সলিল বিশ্বাস মিঠু, বাংলাটিভি’র সৈয়দ আকবর হোসেন, নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন ও সময় টিভি’র আমির হামজা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর