হৃদরোগে আক্রান্ত লাল–হলুদ কিংবদন্তি, হাসপাতালে ভর্তি মজিদ বাসকর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৮০৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

গুরুতর অসুস্থ আটের দশকের ময়দান কাঁপানো ফুটবলার মজিদ বাসকর। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে খুররামশায়ারের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, বুকে ব্যথা থাকলেও করোনা আক্রান্ত নন মজিদ। প্রাথমিক চিকিৎসার পর আগের তুলনায় এখন অনেকটাই স্থিতিশীল তিনি।
গতবছরই ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন মজিদ। তাঁর প্রাণের শহরে কাটিয়ে গিয়েছেন বেশ কয়েকটা দিন। বছর ঘোরার আগেই অসুস্থতা। আজই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হওয়ার কথা। আরও কয়েক দিন তাঁকে হাসপাতালে রাখা হবে। প্রায় দু’যুগের বেশি সময় আগে কলকাতা ছেড়ে ইরানে চলে গিয়েছিলেন মজিদ।
লাল–হলুদ জার্সি গায়ে খেলেছেন ২৪ মাস। তাও তিন দশক আগে। তবুও আজও ইস্টবেঙ্গল সমর্থকদের প্রাণভোমরা তিনি। মাঠের বাইরের বিভিন্ন কারণে তাঁর কেরিয়ার লম্বা হয়নি। সবার অলক্ষ্যে ফিরে যান দেশে। গতবছর আগস্টে প্রিয় ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে কলকাতা এসেছিলেন। কলকাতা তাঁকে এখনও মনে রেখেছে, সে কথা বারবার জানিয়েছিলেন। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগে লাল–হলুদ সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর