খোলা জায়গার ভিড়ের চেয়ে বদ্ধ স্থানে কম মানুষেও করোনা সংক্রমণের শঙ্কা বেশি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬০৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাস নিয়ে গবেষণায় উঠে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। বদ্ধ পরিসরে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটে করোনার। খোলা জায়গায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলেও এর চাইতে আশঙ্কা কম। আমেরিকার ইউনিভার্সিটি অফ জর্জিয়ার ইয়ে শেন একটি সমীক্ষার পর জানালেন এই তথ্য।

জেএএমএ ইন্টার্নাল মেডিসিনের জর্নালে প্রকাশিত এই সমীক্ষায় বলা হয়েছে, দু’‌টি এসি বাস। যাত্রী ভর্তি। একটি বাসে একজন কোভিড পজিটিভ ব্যক্তি রয়েছেন। দেখা গেছে, সেই বাসে একাধিকজনের শরীরে কোভিডের উপসর্গ তৈরি হয়েছে কয়েকদিন বাদে। আরেকটি বাসের যাত্রীরা এই বাসের যাত্রীদের সঙ্গে তারপরেই একটি ধর্মীয় স্থানে দেখা করেন। এবং খোলামেলা জায়গায় বেশ ভিড় তৈরি হয়। কিন্তু তাতেও অন্য বাসটির কেউ সংক্রামিত হননি। এবং কিছুদিন পরে জানা যায়, কোভিড পজিটিভ ব্যক্তির থেকে অনেকটা দূরে বসেছিলেন, এমন এক ব্যক্তির শরীরেও করোনার সন্ধান মিলেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সমীক্ষা করার পর স্পষ্ট হয়ে যায় যে যেখানে বাতাস চলাচল ভালো, সেসব জায়গায় করোনার দাপট কম। বদ্ধ পরিবেশে কোভিড পজিটিভ ব্যক্তির মুখ থেকে একটি পানিকণা বের হলেও সেটি সেই পরিসরে ঘুরে বেড়ায়। এবং সেই পরিসরে একাধিকজনের শরীরে প্রবেশ করতে পারে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর