কর ফাঁকির কালো তালিকার শীর্ষস্থানে নেইমার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৮৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

স্প্যানিশ কর কর্তৃপক্ষ একটি কালো তালিকা তৈরি করেছে। তালিকাটিতে যারা কর ফাঁকি দিয়েছে তাদের নাম থাকবে। সেই তালিকায় নেইমার আছেন শীর্ষস্থানে। সেই সাথে তাদের কালো-তালিকায় আছেন হাজারেরও বেশি মানুষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্প্যানিশ কর কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নেইমারের বকেয়া করের পরিমাণ ৩৪.৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি ৩৯ লাখ টাকা)।

ব্রাজিলিয়ান তারকা নেইমার ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বার্সেলোনায় ছিলেন। দল পাল্টানো বিশ্ব রেকর্ড গড়ে তিন বছর আগে পিএসজিতে যোগ দেন তিনি। নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এই নতুন না। বার্সায় থাকতেই নেইমারের বিপক্ষে কর ফাঁকির অভিযোগ ওঠে। তা আদালত পর্যন্তও গড়ায়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর