করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখ ১৩ হাজার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪২২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ লাখ ১২ হাজার ৯৮০ জন মানুষের মৃত্যু হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ২৭১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭২ লাখ ৩৩ হাজার ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬ হাজার ৯৩২ জনে।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯৭ হাজার ৪৯৭ জন। আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।
করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই কোটি সাড়ে ৩৫ লাখের বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর