ইন্দোনেশিয়ায় এক দিনে করোনায় আক্রান্ত ৪ হাজার

অন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৭৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে চার হাজার দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮২ হাজার ৭২৪ জনে।

এদিকে করোনায় আরো ১২৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬০১ জনে। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, দেশটির ৩৪টি প্রদেশের সবখানেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানী জাকার্তায় সংক্রমণ সবচেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর