স্ত্রীর গায়ে হাত তুলে অন্যায় করেননি বলে দাবি পুলিশ কর্মকর্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মাটিতে ফেলে স্ত্রীকে বেধড়ক মারধর করছেন পুলিশ কর্মকর্তা। গোপন ক্যামেরায় সেই ভিডিও ধরা পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু এতে অনুতপ্ত না হয়ে উলটো স্ত্রীর গায়ে হাত তুলে কোনো অন্যায় করেননি বলে জানিয়েছেন অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা। পাশাপাশি বাড়িতে ক্যামেরা লাগানোর জন্য স্ত্রীকেই দুষলেন তিনি।

পরকীয়ায় বাধা পেয়ে স্ত্রীকে পেটানো ওই পুলিশ কর্মকর্তার নাম পুরুষোত্তম শর্মা। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, তিনি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের আইপিএস অফিসার। যে মারধরের ভিডিওটি প্রকাশ পেয়েছে সেটা তার বাড়িতেই ধারণ করা বলে জানা গিয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, স্ত্রীকে বাড়ির মধ্যে বেধড়ক মারধর করছেন ওই আইপিএস অফিসার তথা পুলিশের ডিজিপি পুরুষোত্তম শর্মা। এমনকি তাকে টেনেহিঁচড়ে এনে মেঝেতে সজোরে ফেলে দেন। আঘাত পেয়ে চিৎকার করে ওঠেন ওই গৃহবধূ। তখনই তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন এক ব্যক্তি। তিনি বাড়ির কর্মচারী বলেই জানা গিয়েছে। কোনোভাবে গৃহবধূকে পুরুষোত্তম শর্মার হাত থেকে উদ্ধার করেন তিনি। জানা গেছে, পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পেটান ওই পুলিশ কর্মকর্তা। মারধরের ভিডিওটি ছড়িয়ে পড়তেই আইপিএস অফিসারের এমন হিংস্র ও অমানবিক কাণ্ডের নিন্দায় সরব হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডিজিপির ছেলে। মায়ের ওপর অত্যাচার করার জন্য বাবার শাস্তি দাবি জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর