জানা গেল কী অসুখে ভুগছেন নায়ক ফারুক

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশে কয়েক দফা চিকিৎসার পরেও জানা যায়নি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক কী রোগে ভুগছেন। এরপর গত ১৩ সেপ্টেম্বর কার্গো বিমানে চেপে সস্ত্রীক সিঙ্গাপুর উড়াল দেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী ফারহানা ফারুক। যাবার পর ১৪দিন দুজন কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরু করেন চিকিৎসা। জানা যায় রোগের নাম।

আজ সোমবার ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অনেকগুলো টেস্ট করার পর আমার রোগ ধরা গেছে। রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানকার ডাক্তার লাই চুংসহ চার জন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে।’ তিনি আরও বলেন, ‘আমাকে চার সপ্তাহ তাদের অভজারভেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে চাই।’

এর আগে, ঢাকার ইউনাইটেড ও এভারকেয়ার (অ্যাপেলো) হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসা নিয়েছেন নায়ক ও সংসদ সদস্য ফারুক। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে গত ১৩ সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর