যুক্তরাষ্ট্রের পানিতে মস্তিষ্ক ধ্বংসকারি অ্যামিবা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কলের পানিতে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। এককোষী মুক্তজীবী এ প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। বিজ্ঞানীরা জানান, এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। বিজ্ঞানীরা একে ‘মগজ-খেকো’ অ্যামিবাও বলে থাকেন। এ আতঙ্কে আটটি শহরে সতর্কতা জারি করা হয়েছে।

‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পানির মাধ্যমে ছড়াৃয়। মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে। এ ছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিং পুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে।

এর আগে পাকিস্তানে ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এ অ্যামিবার সন্ধান পাওয়া যায়। ২০১২ সালে অনেক মানুষের মৃত্যু হয় এ অ্যামিবার কারণে। এ অ্যামিবা মস্তিষ্কে ঢুকে পড়লে মারাত্মক কোনো উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থায় লক্ষণ থাকে হালকা মাথাব্যথা, ঘাড়ব্যথা, জ্বর ও পেটব্যথা।

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অ্যামিবায় এখন পর্যন্ত ১৪৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মাত্র চারজন বাঁচতে পেরেছেন!

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর