রাজধানীতে ধর্ষণের শিকার কিশোরী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রাজধানীর আদাবরে নবোদয় হাউজিংয়ে এক কিশোরী গার্মেন্টস কর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে (১৫) রোববার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

আদাবর থানার উপ-পরিদশর্ক (এসআই) মোঃ মকবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরী সুনিবিড় হাউজিং এলাকায় থাকে। স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি। গত শনিবার রাতে চাদউদ্যান এলাকায় নানী বাসা থেকে তার বাসায় ফিরছিল। রাত ১১টার দিকে ওই কিশোরীর পরিচিত সজিব আহমেদ (২২) নামে এক যুবক তাকে রাস্তা থেকে ডেকে নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী।

তিনি আরো জানান, ধর্ষণের সময় সেখানে কিশোরীর চিৎকারে স্থানীয় লোক জড়ো হলে কৌশলে সজিব পালিয়ে যায়। রোববার বিকেলে দিকে তার পরিবারের সদস্যরা কিশোরীটিকে নিয়ে থানায় আসেন। পরে তার পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১। সজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাত পৌণে ১১টায় ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর