করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৯৫২৮

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৫৯ হাজার ৫২৮ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে তিন কোটি নয় লাখ ২৯ হাজার ১৬৩ জনে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৭ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন এক লাখ ৯৯ হাজার ৪৮৪ জন।

এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৫২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর