রাজধানীতে ছুরিকাঘাতে বাস কাউন্টার সুপারভাইজারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদের লিচু বাগান মসজিদের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হোসেন সিকদার (৫০) নামের এক বাস কাউন্টার সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে কাউন্টারে যাওয়ার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর