বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে দুই কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৫৭৯ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে নয় লাখ ৩৯ হাজার ১৭৫ জনের।

মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৬ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন এক লাখ ৯৬ হাজার ৭৫২ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬৬ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৯ হাজার ৮৩ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ১০৬ জনের।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর