ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতি, বাজে অবস্থানে ভারত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বিশ্ব অর্থনীতি করোনা মহামারির শুরুর দিকের তুলনায় বর্তমানে ভালোর দিকে। তবে এখনও অভূতপূর্ব অবনমনের পথেই রয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের লক্ষ্যে গঠিত ৩৭টি উন্নত দেশের জোট ওইসিডি। আর তাই, গেল জুনে বিশ্ব অর্থনীতি চলতি বছর ৬ শতাংশ সংকোচনের যে পূর্বাভাস দিয়েছিল সেখান থেকে সরে এসেছে প্যারিসভিত্তিক সংস্থাটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদনে জানিয়েছে, ৬ শতাংশ নয় এ বছর বিশ্ব অর্থনীতির সংকোচন হবে সাড়ে ৪ শতাংশ।।

ওইসিডি বলছে, ২০২০ সালে বিশ্ব অর্থনীতির যত বড় সংকোচন ভাবা হচ্ছিল তারচেয়ে কমই হবে। তবুও তা অভূতপূর্বই। আগামী বছরই বেশ বড় পরিসরে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার কথাও বলেছে সংস্থাটি। তবে তা শর্তসাপেক্ষে। যদি করোনা পরিস্থিতি আরও বাজে অবস্থার দিকে না যায় তাহলে ২০২১ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ।

চলতি বছরের শুরু থেকে করোনার সংক্রমণ রোধে লকডাউন মেনে চলায় এখনও ভ্রমণ ও পর্যটন খাত পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। বরং নতুন সংক্রমণ রোধে আগামী আরও অনেক দেশ নতুন নতুন কঠোরতা আরোপ করবে তাতে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও আরও চাপে পড়বে।

ওইসিডি’র বক্তব্য, এটা ঠিক যে বিশ্ব বন্দিদশা মুক্ত হচ্ছে। অনেক ব্যবসায়িক কার্যক্রম আবার চালু হয়েছে। কিন্তু গেল গরমকালে (গ্রীষ্মকালীন মাস) ঘুরে দাঁড়ানোর গতি তাল হারিয়েছে।

জুনে দেয়া পূর্বাভাসের চেয়ে ভালো অবস্থানে চলে এসেছে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চলের দেশ। আবার ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আশঙ্কার চেয়ে বাজে অবস্থানে নেমে গেছে।

ওইসিডিভুক্ত ৩৭টি উন্নত দেশের মধ্যে একমাত্র দেশ চীনের প্রবৃদ্ধি হবে ইতিবাচক। সংস্থাটির অনুমান, চলতি বছর চীনের প্রবৃদ্ধি হবে ১.৮ শতাংশ।

এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হবে ৩.৮ শতাংশ আর ৭.৯ শতাংশ সংকোচনের মুখে পড়বে ইউরো জোনের অর্থনীতি। এদিকে, ভারত, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর অবস্থা আরও বাজে। এসব দেশের অর্থনীতি ১০ শতাংশের বেশি সংকোচনের মুখে পড়বে বলে বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর