সরকারের পদক্ষেপে করোনার মধ্যেও অর্থনীতি ভালো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠকে একথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো
মানুষের জন্য কাজ না করে কেবল সরকারের সমালোচনা করছে। কিন্তু জীবনে বাজি
রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধি নিয়ে অনেকে আশঙ্কা করলেও দেশের
অর্থনৈতিক পরিস্থিতি ভালো। সরকার বিশেষ সুবিধা দেয়ায় রেমিটেন্সের পরিমাণ
বেড়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘আগামী প্রজন্মের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই
এখন তাঁর সরকারের লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর