ধোনি কি পারবেন চতুর্থ শিরোপা জেতাতে?

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আইপিএলে এখন পর্যন্ত সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বোচ্চ চারবার শিরোপা জিতে সবার শীর্ষে আছে দলটি। তবে এরপরই অবস্থান মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। তিনটি শিরোপা জিতে দ্বিতীয় অবস্থানে তারা। তবে এবারের আসরে চতুর্থবার চ্যাম্পিয়ন শিরোপা জেতার স্বপ্ন বুনছে ধোনির দল। সে লক্ষ্যেই হয়তো সবার আগে মরুর দেশ আরব আমিরাতে পা রেখেছিল চেন্নাইয়ের ক্রিকেটাররা।

২০১০, ২০১১ আর ২০১৮- এই তিন মৌসুমে ধোনির হাত ধরেই শিরোপা ঘরে তুলেছে চেন্নাই শিবির। তবে সুযোগ ছিল আরো শিরোপা জেতার। কেননা তিনবার ফাইনাল জেতার উল্টোপিঠে চেন্নাই রানার্সআপ হয়েছে পাঁচবার। তাই ‘তীরে এসে তরী ডোবানো’র ক্ষেত্রেও এগিয়ে চেন্নাই সুপার কিংস।

ধোনির নেতৃত্বে চেন্নাই খেলেছে ১৬৫ ম্যাচ। জয় পেয়েছেন ১০০টি ম্যাচে। সুতরাং জয়ের পরিসংখ্যানও কথা বলছে ধোনির পক্ষে। তবে দলের শক্তিমত্তা আর দুর্বলতা বিশ্লেষণ করে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ধোনির হারানোর কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ভারতীয় দলকে সব শিরোপারই স্বাদ পাইয়ে দিয়েছেন তিনি। তবে ৩৯ বছর বয়সে এসে চতুর্থবার আইপিএল শিরোপা জেতা হবে সৌভাগ্যের বিষয়। সেটি পারবেন কিনা তা দেখার অপক্ষোয়।

শিরোপা জয়ের পথে ভূমিকা রাখতে পারে চেন্নাইয়ের অভিজ্ঞ ক্রিকেটাররা। ধোনির অভিজ্ঞতা নিঃসন্দেহে পরীক্ষিত। এর সঙ্গে আছে শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, ডোয়াইন ব্রাভোর মতো ফিনিশাররা। যারা নিমিষেই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তবে দুর্বলতাও আছে। দলকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছেন স্পিনার হরভজন সিং আর রোহিত শর্মা। এবারের আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা। ফলে তাদের অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাবে চেন্নাইকে। তাই শিরোপা জেতার পথে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে তাদের সামনে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর