প্রথমবার নাটকে রোমানা নীড়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

পরিচালক এ কিউ খোকনের ‘ভালোবাসলে দোষ কি তাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় চিত্রনায়িকা রোমানা নীড়ের। এরপর আব্দুল আওয়ালের ‘উতালা মন’ ছবিতে অভিনয় করেন। সবশেষ একিউ খোকন পরিচালিত ‘ভালোবাসি কত বুঝাবো কেমনে’ ছবিতে অভিনয় করেন নীড়।

তবে প্রথমবার নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। নাটকের নাম “প্রেমিক পুরুষ জগলু ভাই”। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন রোমানা নীড়। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান।

রোমানা নীড় বলেন, নাটকে প্রথম কাজ করলাম। তবে প্রথমে একটু অসুবিধা হলেও মিলন ভাই বেশ সহযোগিতা করেছেন। পরে ভালোলেগেছে কাজটি করে। খণ্ড এ নাটকের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি নাটকের প্রস্তাব পেয়েছি। সেগুলোও সামনে শুরু করবো। এ টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মিরাকী প্রোডাকশনের ব্যানারের এ নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ।

উল্লেখ্য, রোমানা নীড় খুব শিগগিরই ‘ভেলকিবাজি’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন। জনপ্রিয় নৃত্যপরিচালক মাসুম বাবুলের পরিচালনায় এ সিনেমায় আরও অভিনয় করবেন শিপন মিত্র, সানজু জন, নাদিম, জয় চৌধুরী, রেসি, শিরিন শিলা, বিপাশা কবির, আঁচল।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর