বড় উত্থানে শুরু হলেও সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আগের দিনের বড় উত্থানের পর সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের কিছুটা পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এই দিন লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় এক পয়েন্ট কমে ৫ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৮২ পয়েন্ট বেড়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকালে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা খাতের কোম্পানির শেয়ার দর বাড়ে। কিন্তু দিনশেষে ব্যাংক ও আথিক প্রতিষ্ঠানগুলো থেকে মুনাফা তোলার চাপ বেড়ে যায়। কিন্তু ব্যতিক্রম ছিল বিমা খাতটি। এই খাত মাত্র ৫টি ছাড়া বাকি ৪৩টি কোম্পানির দর বাড়ে। সার্বিকভাবে সোমবারে এই খাতটিই সফল ছিল।

প্রধান সূচকের পাশাপাশি পতন হয়েছে ডিএসইর অপর দুই সূচকের। এর মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৮৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে এক হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেয়া ১৪৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৭৫টি এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে এক হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮০ কোটি ৭৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর