বীমার টাকা পেতে নিজের হাতই কাটলেন তরুণী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

অর্থ উপার্জনের একাধিক উপায় থাকে। সৎ পথে সমস্যা না হলেও, অসৎ পথে অর্থ উপার্জন করতে গেলে ধরা পড়ার আশঙ্কাও কিন্তু থাকে। আর ঠিক এমনটাই ঘটেছে স্লোভেনিয়ার এক ২২ বছর বয়সী তরুণীর সঙ্গে। বীমার টাকা পেতে নিজেই নিজের হাত কেটে বসলেন জুলিজা আদেলেসিক নামে ওই তরুণী। কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেলেন। তারপরই সেখানকার স্থানীয় একটি আদালত তাকে দু’‌বছরের হাজতবাসের সাজা শোনাল। এছাড়া তার সঙ্গীকে গোটা পরিকল্পনাটির জন্য তিন বছরের সাজা শোনানো হয়েছে।

জানা গেছে, ওই তরুণী প্রথমে নিজের হাতের বীমা করান। তাতে বলা হয়, কোনো কারণে হাত বাদ গেলে ক্ষতিপূরণ বাবদ এককালীন মোটা টাকার পাশাপাশি প্রতি মাসেও অর্থ পাবেন তিনি। যে পরিমাণ বাংলাদেশ মুদ্রায় চার কোটি টাকারও বেশি। এরপর নিজের এক সঙ্গী ও আরো দুই বন্ধুকে নিয়ে গোটা পরিকল্পনাটি বাস্তবায়িত করেন তিনি। একটি ধারাল অস্ত্র দিয়ে নিজেই নিজের হাত কেটে ফেলেন। এরপর হাসপাতালে যান সেই হাতটি ছাড়াই। যাতে তার হাত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি তিনগুণ টাকা পান। এদিকে, এরপর খবর দেয়া হয় বীমা কোম্পানিগুলোকেও। কিন্তু কোনোভাবে কাটা হাতটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন এক কর্মকর্তা।

এরপরই বেরিয়ে আসে সত্যিটা। ঘটনায় অনেকেই অবাক হয়ে যান। অনেকেই এই প্রশ্ন তোলেন, টাকার জন্য নিজের হাত কীভাবে বাদ দিতে পারে একজন?‌ তবে উল্টা দিকে মামলা দায়ের হয় ওই যুবতীর নামে। তদন্তও শুরু হয়। দেখা যায়, ঘটনার কিছু আগেই পাঁচটি পৃথক কোম্পানিতে ওই তরুণী নিজের হাতের বীমা করিয়েছিলেন। আর এরপরই তাকে দু’‌বছরের এবং তার সঙ্গীকে তিন বছরের জন্য সাজা শোনাল আদালত।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর