‌অরুণাচল থেকে নিখোঁজ পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দিল চীনের পিপলস লিবারেশন আর্মি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

অরুণাচল থেকে নিখোঁজ পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দিল চীনের পিপলস লিবারেশন আর্মি। শনিবার সেকথা জানা গেল সেনা সূত্রে।
২ সেপ্টেম্বর ওই পাঁচ যুবক উচ্চ সুবনসিরি জেলার জঙ্গল থেকে নিখোঁজ হয়ে যান। তাঁরা আদতে শিকারি। ইন্দো–তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর মালপত্রও বহন করে। জানা গিয়েছে, ওই দিন একটি সেনা ঘাঁটিতে মাল পৌঁছে দেওয়ার পর ওই জঙ্গলে যান পাঁচ যুবক। স্থানীয়দের কথায়, ভেষজ বা শিকারের খোঁজে তাঁরা প্রায়ই সেখানে যান। ওই পাঁচ যুবকও সে কারণেই গিয়েছিলেন। ভুল করে এলএসি পেরিয়ে চীনা ভূখণ্ডে ঢুকে পড়ে। স্থানীয়রা দাবি করেন, চীনা সেনা তাঁদের অপহরণ করেছে। তবে চীন সঙ্গে সঙ্গেই ভারতের হটলাইন মেসেজের জবাব দিয়েছিল। জানিয়েছিল, নিখোঁজ পাঁচ যুবক সেখানেই রয়েছে।
শনিবার সকাল সাড়ে ন’‌টায় হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হয় চীনের ভূখণ্ডেই। তারপর একঘণ্টা লেগেছে সীমানা পেরিয়ে দেশের জমিতে পা রাখতে। পাঁচ যুবক সহ সেনার দল অরুণাচলের কিবিথু সীমান্ত পোস্টে পৌঁছেছে নির্বিঘ্নে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু টুইটারে জানিয়েছিলেন, ‘‌চীনের পিএলএ ভারতীয় সেনাকে জানিয়েছে, অরুণাচলের পাঁচ যুবককে আমাদের কাছে ফিরিয়েছে দেবে। আগামী কাল, ১২ সেপ্টেম্বর ২০২০, যে কোনও সময়ে উদ্দিষ্ট জায়গায় হস্তান্তরের প্রক্রিয়াটি সারা হবে।’‌

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর