নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রংপুরের সদর উপজেলার ভুরারঘাট বাজার এলাকার একটি কচুক্ষেত থেকে জহুরুল ইসলাম ভোলা (৬০) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রহরীর পাশাপাশি ভ্যানচালকও ছিলেন।

রংপুর সদর কোতয়ালী খানার ওসি সাজেদুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টায় কচুক্ষেত থেকে ভোলার লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ভোরের দিকে বাজারের মের্সাস আল আরাফাত বানিজ্যলয়ের মালিক ফরহাদ হোসেনের গোডাউনে ডাকাতি করার সময় ডাকাতরা ভোলাকে কুপিয়ে হত্যা করে লাশ পাশের কচুক্ষেতে রেখে পালিয়ে যায়।

ভোলা পার্শ্ববর্তী ফতেহপুর গ্রামের মৃত নয়েন উদ্দিনের ছেলে পুত্র। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়াও তার ডান হাতটি কেটে ফেলা হয়েছে।

ডাকাতরা গোডাউনের ফাইল কেবিনেট ভেঙ্গে নগদ অর্থও লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর