দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৭৯২

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯২ জন।

মোট মৃত্যু হয়েছে চার হাজার ৬৬৮ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩৪ হাজার ৭৬২ জনে।

আজ শুক্রবার বিকেলে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ২৪ জন।

এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৯৬১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৫১ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী নয় জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৪৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৬ হাজার ২৩৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ২৪৫ জন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর