স্থানীয় সরকারসহ উপনির্বাচনে যাবে বিএনপি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

স্থানীয়সহ সকল উপনির্বাচনের অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধুমাত্র কোভিড-১৯ এর কারণে গত দু’টি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো সেই সিদ্ধান্তই আছে।

তিনি বলেন, সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেবো। আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাতকারে বসবে প্রার্থী চূড়ান্ত করার জন্য।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর