জাপানের উপকূলে আঘাত হানার পর দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন-হাইসেন। এরই মধ্যে বাতিল করা হয়েছে সেখানকার বিমানের তিন শতাধিক ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে ট্রেন চলাচল। স্থানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে টাইফুন হাইসেন জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে ঘন্টায় একশ’ ১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে।
আহত হয়েছে ৩২ জন। লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার হাজারো বাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছে পাঁচ লক্ষাধিক অধিবাসী। ক্ষতি ও প্রাণহানি এড়াতে আশি লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার নির্দেশ দেয়া হয়। বন্ধ করা হয় সেখানকার সব স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান।