চাঁদের কক্ষপথে একবছর পূর্ণ করল চন্দ্রযান–২, জানাল ইসরো

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চাঁদের কক্ষপথে বৃহস্পতিবারই একবছর পূর্ণ করেছে চন্দ্রযান–২। এখবর জানিয়ে ইসরো বলেছে, চন্দ্রযান–২–এর সব যন্ত্রপাতিই ঠিকমতো কাজ করছে এবং এখনও তাতে যা জ্বালানি আছে তার সাহায্যে আরও সাত বছর সেটি কাজ করতে পারবে। গত ১২ তারিখ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে, চনদ্রযান–২ থেকে পাঠানো চাঁদের পৃষ্ঠে সারাভাই গহ্বরের ছবি প্রকাশ করেছে ইসরো।
গতবছর ২২ জুলাই চন্দ্রযান–২ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় এবং চাঁদের কক্ষপথে ঢোকে ২০ আগস্ট। ইসরোর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, চাঁদের বুকে রোভারের সফ্‌ট ল্যান্ডিং ব্যর্থ হলেও আটটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্বলিত অরবিটার সফলভাবেই কক্ষপথে প্রবেশ করেছিল। গত একছরে অরবিটার চাঁদে ৪৪০০–টিরও বেশি প্রদক্ষিণ সম্পন্ন করেছে। অরবিটারে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি রয়েছে এবং আরও সাত বছর এটি নির্বিঘ্নে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যেতে সক্ষম। অরবিটারের এই সাত বছরের জীবনে অনেক তথ্য পাওয়া যাবে এবং সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরাই এব্যাপারে অত্যন্ত উৎসাহী, বলছে ইসরো। অরবিটারে রয়েছে অন্যান্য যন্ত্রপাতির সঙ্গেই রয়েছে হাই রেজোলিউশন ক্যামেরা। চাঁদের পৃষ্ঠের ছবি, আবহাওয়া মন্ডলের উপরের স্তরের ছবি ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইসরো। গবেষণা এবং পরীক্ষানিরীক্ষার পর এবছরের শেষে জনতার সামনে সেই সব ছবি প্রকাশ করতে চাইছে ইসরো।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর