সংসদের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৮৫২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সাত দিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে।

১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরো সংক্ষিপ্ত করা হয়। এজন্য দীর্ঘ এ মুলতবি। ৩০ জুন আগামী অর্থ বছরের বাজেট পাস এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর রোববার (২১ জুন) পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে।

১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর