ময়মনসিংহে করোনা ‘পজিটিভ’ ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৮১৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাময়মনসিংহে করোনাভাইরাসে সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম স্বপন চন্দ্র (৫৫)। তিনি জেলার গফরগাঁও উপজেলার পৌর এলাকার বাসিন্দা ছিলেন। ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মসিউল আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সিভিল সার্জন মসিউল আলম বলেন, স্বপন চন্দ্র কয়েক দিন ধরে করোনাভাইোসের নানা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। এরপর নমুনা পরীক্ষায় তিনি করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। এ অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে লাশের সৎকারের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর