চিকিৎসক-নার্স করোনা ‘পজিটিভ’, রামেকের ওয়ার্ড লকডাউন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৭৯৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ড (অর্থোপেডিকস বিভাগ) লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে নমুনা পরীক্ষায় ওই ওয়ার্ডে কর্তব্যরত দুই চিকিৎসকসহ ছয়জনের করোনা ‘পজিটিভ’ আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগেও কয়েকজন নার্স, টেকনিশিয়ান ও ওয়ার্ডবয়ের করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে হাসপাতালে এই প্রথম চিকিৎসকের করোনা ‘পজিটিভ’ হওয়ার ঘটনা ঘটল। দুজন চিকিৎসকসহ ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পুরো ওয়ার্ডটি লকডাউন করতে হয়েছে।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ওয়ার্ডে কর্তব্যরত দুজন চিকিৎসক এবং চারজন নার্স-ওয়ার্ডবয়ের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে। এ কারণে করোনা সংক্রমণ ঠেকাতে ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর