দেশে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৪৩

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৬৫৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯২৫ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন,‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৯২২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৪ হাজার ৮ জন। এ পর্যন্ত শনাক্ত ৯৮ হাজার ৪৮৯ শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯২৫ জন। মোট সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৮৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩০৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৮ জন এবং নারী ১৫ জন।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর