চীনের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৬৫৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে গত সোমবার সংঘর্ষ হয়। এ সংঘর্ষে নিজেদের কমপক্ষে ২০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ভারত দাবি করছে এ সংঘর্ষে তাদের আরও ১৭ জন আহত হয়েছেন।

ভারতীয় সেনাদের পক্ষ থেকে বলা হয়, দায়িত্বরত অবস্থায় ‘ডি-এসক্যালেশন’ বা উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল, তখনই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের কমপক্ষে ২০ সেনা নিহত হন।

বিবৃতিতে বলা হয়, ভারত তার আঞ্চলিক অখণ্ডতা ও সার্ববৌমত্ব ধরে রাখতে বদ্ধ পরিকের।

গত প্রায় দেড় মাস ধরেই লাদাখে ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে, দুই দেশের সেনাবাহিনীও মুখোমুখি অবস্থান নিয়েছে।

কোনো কোনো সামরিক বিশ্লেষক জানিয়েছেন, একটা পর্যায়ে চীনা সৈন্যরা এলএসি অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার ঢুকে পড়েছিল, যদিও আনুষ্ঠানিক পর্যায়ে ভারত এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

ভারতের অভিযোগ, চীন দেশটির ৩৮ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর