নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিগত ০৯ ই জুন ২০১৯ বন্দর, নারায়ণগঞ্জের ডিসি মিলস এলাকার ২২৩ বনগন নিবাসী জনাব মকবুল হোসেনের বাড়িতে ইসলামী জংগী সংঘটনের কতিপয় উগ্রবাদী কতিপয় যুবক লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। যুবকরা সেখানে জংগীবাদের পক্ষে মিছিল করে, তারা বলতে থাকে বাংলার মাটিতে ইসলামের শত্রুদের কোন ঠাই নাই। তারা জনাব মকবুলহোসেনকে ঘরের বাহিরে আসতে বলে। তারা জনাব মকবুলকে বলে তার সন্তান জাহিদ হাসান ইসলামের প্রকাশ্য শত্রু, এই বলে তারা মকবুল সাহেবকে শারীরিক ভাবে লাঞ্চিত করে, এই ঘটনায় পরিপেক্ষিতে জনাব মকবুল হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং জংগী যুবকরা ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষন পরেই মকবুল সাহেব হ্রদরোগে আক্রান্ত হলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায় এবং তিনি মৃত্যুবরন করেন। পরিবারের উপাজর্নক্ষম একমাত্র সদস্যের মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে।